বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া শিদলাইয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - A man was sentenced to three months in jail for drug consumption in Sidlai, Brahmanpara.
‎ব্রাহ্মণপাড়া শিদলাইয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মাহবুব (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​

গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তিকে ব্রাহ্মণপাড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলামের আদালতে হাজির করা হয়। ​

আদালত আসামির বিরুদ্ধে আনীত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাহবুব ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ​মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন