শনিবার ২৯ আগস্ট, ২০২৬

নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে ৫০০০ হাজার চারা বিতরণ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - 5,000 saplings distributed among students in Nasirnagar
নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে ৫০০০ হাজার চারা বিতরণ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।

নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. সাফিন।

মুসলে উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ, ইব্রাহিম ভূঁইয়া মিনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম বাবু ও চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ ইলিয়াস মিয়া, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে চারাগাছ তুলে দেন।

আরও পড়ুন