
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও জশনের জুলুছ পালিত হযেছে। জশনে জুলুছে হাজারো আশেকে রাসুলের ঢল নামে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জুলুছটি নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
জশনে জুলুছে প্রিয় নবী (সাঃ) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাওঃ রিয়াজুল করিম আল-কাদেরী ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান, এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাওঃ মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ সুন্নী আল ক্বাদেরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মাওঃ মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল আজিজ আল ক্বাদেরী, মাওঃ কাজী আতাউর রহমান গিলমান সাহেব, সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী, মাওঃ কুতুবুল আজিজ আল ক্বাদেরী, মাওঃ আক্তারুজ্জামান আল ক্বাদেরী, সৈয়দ আবু বক্কর আল হোসাইনী, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাওঃ গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী, মাওঃ মনসুর আহমদ আল ক্বাদেরী, মাওঃ আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী, মাওঃ সায়েদুল হক আল ক্বাদেরী, সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আখিরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা সমাপ্তি হয়।










