বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা নগরীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Eviction drive in Comilla city to clear roads and footpaths of encroachments.
কুমিল্লা নগরীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরবাসীর নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত হকার এবং অবৈধ দখলমুক্ত করতে  উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে নগরীর মগবাড়ী চৌমুহনী ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার পরিমাণ ও প্রতিষ্ঠানগুলোর নাম জানানো হয়নি।

অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন