মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

রাইজিং ডেস্ক

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) নগরীর একাধিক ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ৮ নম্বর ওয়ার্ডে সারদা পালের মাঠের চারপাশ, কুমিল্লা টাওয়ারের পেছনের গলি, শিক্ষা বোর্ড আবাসিক এলাকার একাংশ, বিসিক মোড় থেকে রামমালা রোডের পূর্ব পাশ হয়ে খান বাড়ি পর্যন্ত, রামমালা রোড, রানীর বাজার, মর্ডান স্কুল এলাকা হয়ে কর ভবনের সামনের সড়কের দক্ষিণ পাশে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া ২১ নম্বর ওয়ার্ডে মর্ডান হাউজিং এলাকার গলি থেকে ইয়াসিন মার্কেট হয়ে কাউন্সিলর কার্যালয় পর্যন্ত এবং এক গম্বুজ মসজিদ রোড থেকে সাবেক কাউন্সিলরের বাসভবন হয়ে সংশ্লিষ্ট কার্যালয় পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়। মধ্যম আশ্রাফপুর থেকে দক্ষিণ আশ্রাফপুর হয়ে নোয়াগাঁও চৌমুহনী পর্যন্ত সড়কের পূর্ব পাশেও অভিযান চালানো হয়।

২২ নম্বর ওয়ার্ডে শ্রী বল্লভপুর পশ্চিম পাড়া, হাজী আক্রাম স্কুলের পেছনের গলি, ছন্দু হোটেল এলাকা হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড মোড় পর্যন্ত এবং পুরাতন পদুয়ার বাজার থেকে কাউন্সিলর কার্যালয় পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এর পাশাপাশি জেলা জজের বাসভবন, রানীর বাজার মাদ্রাসা, সিডি প্যাথ গলি, রাজলক্ষ্মী ভবন ও কামিনী কুটির ভবন এলাকায়ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসীকেও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন