
কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)। কমিটির সভাপতি করা হয়েছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া-এমপিকে।
সম্প্রতি প্রকাশিত কমিটির তালিকায় উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া-এমপি। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবুল হাশেম চেয়ারম্যান ও কায়সার আলম সেলিম।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ হাসান টিপু এবং মহিলা সম্পাদক সুফিয়া বেগম।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন এডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন (সদর দক্ষিণ), এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া (নাঙ্গলকোট), নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন (আদর্শ সদর), মো. শাহ আলম রাজু (চৌদ্দগ্রাম), সৈয়দ মোশতাক আহমদ (মুরাদনগর), কবির আহমেদ ভূঁইয়া (চান্দিনা), সাইফউদ্দিন (মেঘনা), মোস্তফা সারওয়ার (আদর্শ সদর), উৎপল সারওয়ার (আদর্শ সদর), ডা. সোহেল (তিতাস) এবং আল মামুন (হোমনা)।
কমিটির উপদেষ্টা পরিষদে ১৪ জনকে রাখা হয়েছে। তারা হলেন – হাজী জমসিম উদ্দিন-এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. আমিরুজ্জামান আমির, কামরুল হুদা, এ.টি.এম মিজানুর রহমান, অধ্যাপক মো. সরওয়ার জাহান দোলন, মোস্তফা জামান, জনাব সৈয়দ তৌফিক মীর, ওয়ায়েদ ভূঁইয়া, আলহাজ্ব মো. মহিউদ্দিন, আলহাজ্ব মো. মঞ্জুরুলদ্দিন সরকার, অ্যাডভোকেট আব্দ চেয়ারম্যান, ডা. আউয়াল খান এবং আমান চেয়ারম্যান।
নতুন কমিটিতে জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









