
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন টাওয়ারে অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে তোহফাতুল জিনান ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টায় এই বালিকা মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে ও মাদ্রাসার সভাপতি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফয়েজ উল্লাহ্। মাদ্রাসার সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল্লাহ।
সবশেষে মাদ্রাসার সাফল্যে ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা নাছির উদ্দিন মাহমুদ। মাদ্রাসা সূত্রে জানা যায়, শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশাপাশি এই মাদ্রাসায় একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পাঠদান করা হয়।
বিভাগগুলো হলো- আদর্শ নূরানী বিভাগ, আদর্শ নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ।আধুনিক প্রযুক্তির সাথে দ্বীনি শিক্ষার চমৎকার সমন্বয়ে মেয়েদের আদর্শ ও যোগ্য হাফেজা হিসেবে গড়ে তুলতে ইচ্ছুক অভিভাবকরা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ও নম্বর- আবদুল অদুধ চেয়ারম্যান সড়ক, কল্পবাস, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।










