বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬

চাঁদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন সংলগ্ন মোলহেডের ওয়াকওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

গ্রেপ্তার রাজিব হোসেন চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন সংলগ্ন যমুনা রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কুদ্দুস ফকির।

অভিযানকালে রাজিবের কাছ থেকে একটি নীল রঙের ছোট পলি প্যাকেটে থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দ করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন