
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। তবে এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
সরকারের এই সিদ্ধান্তে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে অনেকে গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।







