সোমবার ৩১ আগস্ট, ২০২৬

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের ব্যাপক প্রচার-প্রচারণা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - 11-party alliance conducts massive campaign in Cumilla to ensure success of the September 5 Dhaka-Chattogram long march.
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের ব্যাপক প্রচার-প্রচারণা

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লা নগরীতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে ১১ দলীয় জোট। এর অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর টাউন হল গেইট এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন জোটের নেতাকর্মীরা।

পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও কান্দিরপাড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে জোটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগরের সদস্যসচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির কুমিল্লা মহানগরীর সভাপতি গোলামু মুহা. সামদানী এবং জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে লংমার্চের কর্মসূচি ও উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে।

এ সময় ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে কুমিল্লাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান ১১ দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন