
হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের বদলির আদেশ স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে আপাতত লাখাই উপজেলাতেই দায়িত্ব পালন করবেন তিনি।
গত ৬ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তারেক হাসানকে লাখাই উপজেলা থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই আদেশ স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আগের কর্মস্থল লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর লাখাই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তারেক হাসান। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের ব্যবধানে তাঁর বদলির আদেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে বদলির আদেশ স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় অনেকের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে। কয়েকজন বাসিন্দা জানান, ইউএনও তারেক হাসান একজন সৎ কর্মকর্তা বলে তাঁরা শুনেছেন। তাঁর বদলির আদেশ স্থগিত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।









