রবিবার ৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রি, ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রি, ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ দোকানিকে জরিমানা

কুমিল্লা শহরের চকবাজারে ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ফলের দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযানে আব্দুল্লাহ ফল দোকানকে ২ হাজার টাকা, ফল বিতানকে ২ হাজার টাকা, ফ্রেশ ফল দোকানকে ২ হাজার টাকা, উৎসব ফল দোকানকে ২ হাজার টাকা এবং জহিরের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এ জরিমানা করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ফলের পাশাপাশি সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতিও তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

আরও পড়ুন