মঙ্গলবার ২ জুন, ২০২৬

সৌদি আরবে হজ শেষে দেশে ফিরেছেন এখন পর্যন্ত ১৭,৬৮৯ হাজি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hajj
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন মোট ১৭ হাজার ৬৮৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৫ হাজার ৬০৭ জন হাজি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রীদের পরিবহন কার্যক্রমে বিভিন্ন এয়ারলাইন্স অংশ নেয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৮০৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ২৮৩ জন হাজিকে দেশে ফিরিয়েছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২৮ জন হাজি ফিরেছেন।

এ পর্যন্ত মোট ৪৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি, সৌদি এয়ারলাইন্স ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ব্যবস্থাপনা সূত্রে আরও জানা যায়, সৌদি আরবে হাজিদের চিকিৎসা সহায়তায় ৫৩ হাজার ১০৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ২৮৭টি সেবা দেওয়া হয়েছে।

এদিকে হজ চলাকালীন ও পরবর্তী সময়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ জন হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৫ জন নারী। মক্কায় ৩২ জন এবং মদিনায় ১০ জন মারা যান।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৫ জন হাজি, আর ভর্তি আছেন ২১ জন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, আল হারাম ইমার্জেন্সি হাসপাতাল (তাইসির), কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতাল, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া), আন-নুর হাসপাতাল এবং কিং আব্দুল আজিজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হাজিরা চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন