রবিবার ১৬ আগস্ট, ২০২৬

সময় বদলালেও পরিবর্তন হয়নি ৬৩ বছরের বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হকের

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - 63-year-old friendship of Monirul Haque0 Mirza Fakhrul
সময় বদলালেও পরিবর্তন হয়নি ৬৩ বছরের বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হকের

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্প্রতি দাওয়াত করেছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রাজনৈতিক পরিচয়ের বাইরেও দুজনের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের বয়স ৬৩ বছর।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বাসায় দাওয়াতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুজনের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মনিরুল হক চৌধুরী।

ছবির ক্যাপশনে ৬৩ বছরের পুরোনো বন্ধুত্বের স্মৃতিচারণ করে মনিরুল হক চৌধুরী লেখেন, ‘বন্ধুত্ব ৬৩ বছরের, তবুও বন্ধুত্ব আজও অমলিন। সময়ের স্রোত বদলেছে, বদলেছে জীবনের অনেক গল্প, কিন্তু বদলায়নি বন্ধুত্বের সেই টান, বিশ্বাস আর ভালোবাসা।’

তিনি আরও লেখেন, ‘ছয় দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, অসংখ্য স্মৃতির সাক্ষী হওয়া—এ যেন এক অনন্য বন্ধুত্বের গল্প। সময় বয়স বাড়ায়, দূরত্ব তৈরি করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের দূরত্ব কখনো বাড়তে দেয় না।’

বন্ধুত্বের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ‘৬৩ বছরের বন্ধুত্ব একটি সম্পর্ক নয়, এটি ভালোবাসা, আস্থা ও অগণিত স্মৃতির এক অমূল্য ইতিহাস।’

রাজনৈতিক অঙ্গনে দুজনের পরিচয় ভিন্ন হলেও দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্বের এই সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে মির্জা ফখরুলের মনিরুল হক চৌধুরীর বাসায় দাওয়াতে যাওয়ার পর।

আরও পড়ুন