রবিবার ১৪ জুন, ২০২৬

সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা ডেস্ক

সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনিরুল হক চৌধুরী
সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনিরুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মনিরুল হক চৌধুরী এমপি।

“মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হয়। শনিবার (১৩ জুন)  কক্সবাজারে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।”

এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল অভ্যন্তরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন