রবিবার ২৬ এপ্রিল, ২০২৬

সংসদে দাঁড়িয়ে নেতার সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - I want to criticize the leader while standing in Parliament-Hasnat Abdullah
সংসদে দাঁড়িয়ে নেতার সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ.ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সংসদে দাঁড়িয়ে সংসদ নেতার বিরোধিতা করতে চাই, সরকারের সমালোচনা করতে চাই। আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।”

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, মত প্রকাশের কারণে এ পর্যন্ত ৯ জনকে বাসা থেকে তুলে আনা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না যেখানে দমনের রাজনীতি চলে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিকভাবে কাউকে নির্মূল করার রাজনীতি আমরা চাই না। নির্মূল বা দমনের রাজনীতি করে কেউ লাভবান হতে পারবে না। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না।”

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

আরও পড়ুন