
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১৮নং মুড়িয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় বক্তারা দেশের স্বাধীনতা ও সংহতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার এবং দেশের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










