মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

রমজান মাসের চাঁদ দেখা গেছে, আজ রাত থেকে তারাবিহ ও কাল থেকে রোজা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ফলে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে রোজা শুরু হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মঙ্গলবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

আরও পড়ুন