
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল এর ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ সোমবার(০৮ জুন) দুপুরে নাসিরনগর উপজেলার সদরের মহিন্দুর স-মিলের পাশে নাসিরনগর সরাইল আঞ্চলিক সড়কে এ ঘটনায় ঘটে।
নিহত কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর এলাকার রমনী মোহন এর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নাসিরনগর থেকে মোটরসাইকেলের দুই আরোহী দাঁতমন্ডল এর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল এর ধাক্কায় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে, পরে স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হন, তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিষয় টি নিশ্চিত করেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সুহেল শিকদার।







