রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে মশা নিধন কার্যক্রম পরিচালনা

রাইজিং ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক মশা নিধন কার্যক্রম পরিচালনা
ডেঙ্গু মোকাবিলায় কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক মশা নিধন কার্যক্রম পরিচালনা/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) নগরীর একাধিক ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এডভোকেট আসিফের বাসার সামনে থেকে শুরু করে দুই পাশের গলি হয়ে আনসার গার্ডেন পর্যন্ত মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়। একই ওয়ার্ডে ডায়াবেটিস হাসপাতাল থেকে ভাটপাড়া চৌমুহনী, ফকির বাড়ি গলি, মাজার গলি এবং পানির ট্যাংকি সড়কেও স্প্রে কার্যক্রম চালানো হয়।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বড় মসজিদ থেকে রেসিডেন্সিয়াল কলেজ রোড, তাকওয়া মসজিদ সড়ক, পুরাতন কাস্টম গোডাউন রোড, দাস বাড়ি, বটগাছতলা সড়ক এবং পালবাড়ি এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

২০ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর চৌমুহনী থেকে দিশাবন্দ পূর্বপাড়া হয়ে কাউন্সিলর অফিস পর্যন্ত এবং ২১ নম্বর ওয়ার্ডের ইপিজেড সড়কের দক্ষিণ পাশ, স্বপ্ন সুপার শপ গলি, মক্কা মসজিদ গলি, কাশেম মিয়ার গলি, উত্তর আশ্রাফপুর মসজিদ গলি, ইবনে তাইমিয়া স্কুল গলি ও টমছমব্রিজ আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকাতেও এই কার্যক্রম চালানো হয়।

এছাড়াও শাকতলা র‍্যাব অফিস, র‍্যাব অফিস গলি এবং আশপাশের কয়েকটি এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানির উৎস ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন