বুধবার ১০ জুন, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে সিটি করপোরেশন, একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে সিটি করপোরেশন, একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে সিটি করপোরেশন, একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (৯ জুন ২০২৬) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ৩ নম্বর ওয়ার্ডের নওয়াব মিয়া সড়ক, রেসকোর্স পলাশী গলি, পান্থপথ রোড, কোবা মসজিদ রোড এবং মেজর মমিন সড়ক এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ৬ নম্বর ওয়ার্ডের চানপুর-শুভপুর মেইন রোডের দক্ষিণ পাশ, শুভপুর ঈদগাহ রোড, কবরস্থান রোড, কাউন্সিলর অফিস থেকে আইলের মাথা এবং মোস্তাফিজ স্যারের বাসার রোড এলাকায় অভিযান চালানো হয়।

১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ ঘোষপাড়া, কালীগাছতলা, সংরাইশ বৈরাগীপাড়া, মোক্তার বাড়ি, সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড এবং সংরাইশ সাহেব বাড়ি এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

অন্যদিকে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস থেকে লস্কর পুকুরপাড়, হাতীর পুকুরপাড়, সর্দার বাড়ি রোড, তেলিকোনা সাহাপাড়া এবং গোবিন্দ পুকুরপাড় এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এছাড়াও জেলা জজের বাসভবন, কর ভবন, রানীর বাজার মাদ্রাসা এবং ডা. চন্দনা ম্যাডামের বাসার গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন