রবিবার ২৪ মে, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লার একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লার একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লার একাধিক ওয়ার্ডে মশক নিধন অভিযান/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) নগরীর একাধিক ওয়ার্ড ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ নম্বর ওয়ার্ডের নানুয়া দিঘীর দক্ষিণ ও পশ্চিম পাড়, নবাববাড়ি চৌমুহনী থেকে রাস্তার উত্তর পাশ হয়ে মৌলভী পাড়া, কাপড়িয়া পট্টি থেকে চকবাজার ফয়সাল হাসপাতাল মোড়ের দক্ষিণ পাশ এবং কাশারীপট্টি রোডের পশ্চিম পাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমুহনী থেকে বৈদ্য বাড়ি, থিরাপুকুর পাড়, জিনাপুকুর পাড়, রাব্বু ভাইয়ের গলি, মুরগীর খামার রোড এবং নবাববাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র এলাকায় অভিযান পরিচালিত হয়।

১৪ নম্বর ওয়ার্ডের নবাববাড়ি চৌমুহনী থেকে মুন্সী বাড়ি রোড, কসাই বাড়ি রোড, ভুইয়াপুকুর পাড় ও বেড়ার মসজিদ রোডেও মশা নিধন কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার মধ্যে ডিসি বাংলো, ডিসি অফিস, পুলিশ সুপারের কার্যালয় এবং এলজিইডি ভবন এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও বাসাবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখার বিষয়ে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন