মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

ডিজেল ১১৫, পেট্রোল ১৪০ টাকা—জুলাই মাসেও বাড়েনি জ্বালানির দাম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - petrol pump
ছবি: সংগৃহীত

জুলাই ২০২৬ মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

এর আগে গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে একই মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যই জুলাই ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত এ মূল্য আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন