
কুমিল্লার চান্দিনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মাতৃভূমি মডেল দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আতিকুল আলম শাওন এমপি।
মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. আখতার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল মাদ্রাসার সভাপতি আবদুর রব ভুঁইয়া ও চান্দিনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়ের।
মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মোস্তফা কামাল ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মিজানুর রহমান, মাতৃভূমি ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, অভিভাবক ফোরামের যুগ্ম-সম্পাদক ফয়েজ উল্লাহ হেলালী এবং কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফজলুল ছাত্তার মাস্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আল মামুন, মাতৃভূমি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেএম একে মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।







