মঙ্গলবার ৫ মে, ২০২৬

চাঁদপুরের নতুন এসপি মিজানুর রহমান

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Mizanur Rahman
মোঃ মিজানুর রহমান/ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সোমবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এসপি মিজানুর রহমান এর আগে ঝালকাঠি জেলায় দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেলা পুলিশের এই শীর্ষ পদে পরিবর্তনের ফলে চাঁদপুরের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন