বুধবার ৬ মে, ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা গুনল ৫ ব্যবসা প্রতিষ্ঠান

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Consumer rights campaign in Chandpur, 5 businesses fined
চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা গুনল ৫ ব্যবসা প্রতিষ্ঠান/সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার সাচার বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সেবা গ্রহণ করায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার-এর মালিককে ১০ হাজার টাকা এবং একই অপরাধে ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির দায়ে গোপাল মেডিকেল হল ও মল্লিক ফার্মেসী-এর মালিককে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন