শুক্রবার ২৯ মে, ২০২৬

কুমিল্লায় ৩০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করলেন দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Deen Mohammad distributed sacrificial meat to 300 underprivileged families
৩০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করলেন দ্বীন মোহাম্মদ/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রায় ৩০০ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে গোশত বিতরণ করা হয়।

এ সময় কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। সমাজের সামর্থ্যবানদের উচিত মানবিক সহমর্মিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো।”

আরও পড়ুন