শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Discussion meeting to examine the feasibility of forming WASA in Comilla
কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ওয়াসা (Water Supply and Sewerage Authority) গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় কুমিল্লায় ওয়াসা গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ওয়াসা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ওয়াসার কার্যপরিধি, কাঠামো ও জনবল সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক রেজুলেশন আকারে মন্ত্রণালয়ে পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়।

সভায় কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন ও যাচাইয়ের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন প্রদান করবে।

আরও পড়ুন