শনিবার ২৩ মে, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ অনুদান
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ অনুদান/ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত স্টাফদের জন্য ঈদ উপহার হিসেবে ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এই অনুদানের চেক গ্রহণ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে সোমবার সকাল ১০টায় ধর্মসাগর সংলগ্ন শিশু পার্ক এলাকায় কুসিকের ৮৩২ জন কর্মীর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

আরও পড়ুন