শনিবার ২৭ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের তৎপরতা বন্ধে মহাসড়কের চান্দিনায় যুবদলের প্রতিবাদ মিছিল

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের তৎপরতা বন্ধে মহাসড়কের চান্দিনায় যুবদলের প্রতিবাদ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের তৎপরতা বন্ধে মহাসড়কের চান্দিনায় যুবদলের প্রতিবাদ মিছিল/ছবি: প্রতিনিধি

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতি করছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ মিছিল বের করেছে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা যুবদল।

‎‎বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুরে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কে.এম জামালের নেতৃত্বে মাধাইয়া বাস স্টেশন থেকে মিছিলটি বের করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ ঘুরে চান্দিনা উপজেলা গেইট দিয়ে বাজার হয়ে পালকি সিনেমার সামনে শেষ হয়। মিছিল শেষে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাওলানা আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, মহিচাইল ইউনিয়ন যুবদল সভাপতি মো. মিজানুর রহমান, মাইজখার ইউনিয়ন যুবদল সভাপতি আবদুল আহাদ, কেরণখাল ইউনিয়ন যুবদল সভাপতি মো. নাছির হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন