মঙ্গলবার ১৯ মে, ২০২৬

এবারের বিশ্বকাপেও হলুদ জার্সিতে ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Neymar
নেইমার জুনিয়র/ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও সেলেসাওদের হলুদ জার্সিতে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১৯ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। বিশ্বকাপে তার থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে শেষ পর্যন্ত কোচের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

দল ঘোষণার সবচেয়ে বড় চমকগুলোর একটি হলো রদ্রিগোর বাদ পড়া। একই সঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও শেষ পর্যন্ত রাখা হয়নি স্কোয়াডে।

অন্যদিকে তরুণ ফরোয়ার্ড এনদ্রিক এবং অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে দলে রেখে চমক দিয়েছেন আনচেলত্তি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক:

আলিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন।

ডিফেন্ডার:

আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি।

মিডফিল্ডার:

ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড:

এনদ্রিক, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতেউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন