শনিবার ২১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - 5 arrested, including individuals with outstanding warrants, during a special operation in Habiganj
হবিগঞ্জে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

হবিগঞ্জের নবীগঞ্জে রাত্রিকালীন অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে জিআর-১২৩/২৬ (নবীগঞ্জ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে। একই অভিযানে একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন এক আসামিকেও আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ইকবাল হোসেন, পিতা আব্দুল মন্নাফ, দেবপাড়া বাঁশডর গ্রাম (ওয়ারেন্টভুক্ত) আশক উদ্দিন (৩০), পিতা আফাজ উদ্দিন, দেবপাড়া বাঁশডর গ্রাম (ওয়ারেন্টভুক্ত) রাজন মিয়া (৩৭), পিতা আফাজ উদ্দিন, দেবপাড়া বাঁশডর গ্রাম (ওয়ারেন্টভুক্ত) এখলাছ উদ্দিন (২৬), পিতা আফাস উদ্দিন, দেবপাড়া বাঁশডর গ্রাম (ওয়ারেন্টভুক্ত) তারেক মিয়া (২০), পিতা আকল মিয়া, সমরগাঁও গ্রাম (নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন) গ্রেফতারদের সবাই নবীগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন