মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
হবিগঞ্জের লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন/ছবি : প্রতিনিধি

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় লাখাই উপজেলার বিভিন্ন প্রান্তের ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা—এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৪১ জন প্রতিযোগী তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখে সফলভাবে উত্তীর্ণ হন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেধা সনদপত্র তুলে দেয়া হয়।

​হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​সংগঠনটির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মীর মুদ্দাসসির আহমদের সুচারু ও সুন্দর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খল হয়ে ওঠে।

​উল্লেখ্য, লাখাই অঞ্চলে কুরআন শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও হিফজুল কুরআন কার্যক্রমকে আরও গতিশীল করতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিতভাবে এমন মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।

আরও পড়ুন