রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে আমন ধানের মাঠ পরিদর্শন, মানসম্মত বীজের কার্যকারিতা পর্যবেক্ষণ

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

Rising Cumilla - Inspection of Aman paddy fields in Lakhai, Habiganj, and assessment of the performance of quality seeds
হবিগঞ্জের লাখাইয়ে আমন ধানের মাঠ পরিদর্শন, মানসম্মত বীজের কার্যকারিতা পর্যবেক্ষণ

“কৃষির অগ্রগতি, কৃষকের সমৃদ্ধি”—এই প্রত্যয় নিয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে এসেড বীজের রোপণকৃত আমন ধানের মাঠ পরিদর্শন করা হয়েছে।

রোববার (২৫শে অক্টোবর) সকালে মাঠপর্যায়ে এসেড বীজের অগ্রগতি এবং আমন ধানের সার্বিক বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

​মাঠ পরিদর্শনের সময় ধানের বর্তমান অবস্থা, গাছের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এই মানসম্মত বীজের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন অতিথিরা। এ সময় আধুনিক পদ্ধতিতে আমন ধানের চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ-এর এসিইএল ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কে. বিশ্বাস, ব্র‍্যাস-এর পরিচালক এস এম মোজাহিদ, কৃষি উন্নয়ন প্রকল্প, ব্র‍্যাস-এর শফিকুল ইসলাম ফটিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ।

​সংশ্লিষ্টরা জানান, কৃষকের মাঠে মানসম্মত বীজের কার্যকারিতা পর্যবেক্ষণ, কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এসেড হবিগঞ্জ ও ব্র‍্যাসের এই যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​“এসেড বীজ কৃষকের আস্থা, সমৃদ্ধ কৃষির প্রত্যয়।”

আরও পড়ুন