রবিবার ২৬ জুলাই, ২০২৬

সব উপজেলা হাসপাতালে চালু হবে ‘১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট’

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Kidney Dialysis Unit
ছবি: সংগৃহীত

দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশের হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাleadওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে শিগগিরই দেশে আরও নতুন চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া অদূর ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।

গত ১৭ বছরে বিগত সরকার স্বাস্থ্যসেবায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন