শুক্রবার ২২ মে, ২০২৬

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল বৃদ্ধ জেলের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Dead
প্রতীকি ছবি/সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে নুর ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মাতাব্বরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার চর মার্টিন এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে মাতাব্বরহাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সালাউদ্দিন বলেন, “আমার বাবা সারাজীবন জীবিকার জন্য সংগ্রাম করেছেন। সকালে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।”

কমলনগর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন