রবিবার ২৪ মে, ২০২৬

যশোর সীমান্তে ১৫ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরভ্যান

রাইজিং কুমিল্লা ডেস্ক

যশোর সীমান্তে ১৫ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরভ্যান
যশোর সীমান্তে ১৫ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরভ্যান/ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যশোরের গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরভ্যান এবং একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৩ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরভ্যানসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন