বুধবার ৭ অক্টোবর, ২০২৬

মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা নদীতে ২২ দিন ইলিশ ধরা বন্ধ, চাঁদপুরে মাঠে থাকবে যৌথ বাহিনী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Risingcumilla - fishing.webp
ছবি: সংগৃহীত

বাধাহীন প্রজননের জন্য আজ বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। চাঁদপুরের নদী ও গুরুত্বপূর্ণ সড়কগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি সমন্বিত পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট নদী এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মসূচি সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। মাইকিং ও নির্দেশনামূলক কাগজ বিতরণের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন