
“ভেবেছিলাম, তিনি চিরকাল বেঁচে থাকবেন।
তিনি ছিলেন এত বড়, এত শক্তিশালী।
কিন্তু সময় পেরিয়ে যায়, বছর গড়িয়ে যায়—
একজন বাবা ও একজন সন্তানের জন্য রেখে যায় অসংখ্য স্মৃতি।”
হঠাৎ যখন প্রিয় মানুষটি চলে গেলেন, তখন কত কথা যে বলা হয়নি, কত কৃতজ্ঞতা যে জানানো হয়নি—সেই আক্ষেপ থেকেই যায়।
“আমি কখনোই তাঁকে ভুলব না।
কারণ তিনি আমাকে আজকের আমি করে গড়ে তুলেছেন।
তিনি হয়তো আর আমাদের মাঝে নেই,
কিন্তু তাঁর স্মৃতিগুলো চিরকাল বেঁচে থাকবে।
হে আল্লাহ, আমি তাঁকে খুব মিস করি—সেই প্রিয় মানুষটিকে।”
— The Old Man, Phil Coulter/The Fureys
🕊️ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন:
— আকাশলিনা হায়দার ও জেমি হায়দার,
মিনেসোটা, যুক্তরাষ্ট্র।










