
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে পানিতে ডুবে মামাতো ও ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের শিমেরকান্দি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়ালনগর ইউনিয়নের শিমেরকান্দি এলাকার সোহেল মিয়ার মেয়ে তাবিয়া (৫) ও কামাল মিয়ার মেয়ে সাবিয়া (৫)
স্থানীয়রা জানান, দুপুরে সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নদীর তীব্র স্রোতে ভেসে যায় সোহেল ও কামাল মিয়ার মেয়ে , পরে তাদের সহপাঠীরা বাড়িতে খবর দিলে এলাকার স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাদের, বিকালে তাদের লাশ মেঘলার তীরে ভেসে উঠলে স্থানীয় একজন ব্যক্তি ও এলাকাবাসীদের সহযোগিতায় তাদের মৃত্যু দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, দুজন শিশুর মৃত্যু খবর শুনেছি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।










