মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Bengali New Year, New Year's Eve and 11th anniversary celebrations at Bayust
বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ ১৪৩৩, স্প্রিং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লে. কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাইউস্টের ১১ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিগত বছরসমূহের ধারাবাহিক অগ্রগতি ও অর্জনসমূহ তুলে ধরেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি তারিখে নলেজ, উইজডম এন্ড টেকনোলজি মটো নিয়ে কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজ বিশ্ববিদ্যালয়টি ১১ বছর পূর্তি উদ্‌যাপন করছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন যে, আমাদের প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস শীঘ্রই এই বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সকল ধরণের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।

বাইউস্টের স্প্রিং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ ১৪৩৩, নবীন বরণ এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ডদল “জলের গান” অংশগ্রহণ করে।

আরও পড়ুন