রবিবার ১০ মে, ২০২৬

ফেনী সীমান্তে প্রায় ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Indian sarees worth Tk 6.2 million seized at Feni border
ফেনী সীমান্তে প্রায় ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ/ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা। তবে এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১০ মে) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের আওতাধীন অলিনগর বিওপির একটি বিশেষ টহলদল চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালান পণ্য যথাযথ প্রক্রিয়ায় শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন