সোমবার ১১ মে, ২০২৬

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন ১৬ মে, যাওয়ার পথে যোগ দেবেন কুমিল্লার বরুড়ার পথসভায়

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বিস্তারিত কর্মসূচি। তবে বহুল আলোচিত হাজীগঞ্জ উপজেলার জনসভা শেষ পর্যন্ত সফরসূচিতে রাখা হয়নি। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভার কর্মসূচি যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে সফরের বিস্তারিত কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠ-এ আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি এলাকায় খোদ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুরে বিশ্বখাল খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

এছাড়া দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেবেন তিনি, যা অনুষ্ঠিত হবে চাঁদপুর ক্লাবে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হতে পারে—এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে চূড়ান্ত সফরসূচিতে সেই কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুন