মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি

রাইজিং কুমিল্লা ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি/ছবি: সংগৃহীত

ষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এছাড়াও কর্মসূচিতে অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম।

ছাত্রদলের পক্ষ থেকে অংশ নেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এবং সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অবস্থান কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজপথে শক্ত হাতে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, স্বৈরাচারী ও সন্ত্রাসী শক্তির কোনো স্থান এই দেশে হবে না।

নেতৃবৃন্দ দাবি করেন, সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয়তাবাদী দল এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

আরও পড়ুন