
ব্রাহ্মণবাড়িয়ায়র নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্ৰামে আটককৃত মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৩১মে) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ী রাজ্জাক খান কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে স্থানীয়রা।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদক বিক্রেতা রাজ্জাক খান কে ১৮ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেছেন।
বিষয় টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
স্থানীয়রা আজ রবিবার দুপুরের দিকে গোকর্ণ বাজার এলাকা থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
এলাকায় মাদক ব্যবসায়ী নামে পরিচিত রাজ্জাক, তার আটক হওয়ার খবরে স্বস্তি বোধ করছেন স্থানীয় বাসিন্দারা।





