
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদরে পুকুরে পানিতে ডুবে হাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব সদরএলাকার ফয়সাল মিয়ার একমাত্র ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ডাঃ তৌফিক এলাহী খান
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় হাবিব।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা, কিছুতেই এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।








