
নাগরিক সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে কার্যকর সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস নিয়ে কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
শনিবার (২ মে) সাক্ষাতে কুমিল্লার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ সময় এমপি মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মুসলেহ উদ্দীন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, সদর দক্ষিণ উপজেলা আমীর মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি মোহাম্মদ হাসান, সেক্রেটারি নাজমুল হোসেন পঞ্চায়েত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
সংশ্লিষ্টরা জানান, গণমানুষের কল্যাণ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি উন্নত ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের সংলাপ ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।









