
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্ব থেকে জমে থাকা কিছু ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)-কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে









