শুক্রবার ১০ জুলাই, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনে এমপি মনিরুল হকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা সিটি কর্পোরেশনে এমপি মনিরুল হকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনে এমপি মনিরুল হকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত/ছবি: সংগৃহীত

কুমিল্লা-০৬ সংসদীয় আসনের সংসদ সদস্য এমপি মনিরুল হক চৌধুরীর সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু, কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ সভায় কুমিল্লা নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

আলোচনায় বক্তারা নগরবাসীর কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, সেবার মান বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন