
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
জানা গেছে, ২১ নম্বর ওয়ার্ডের কুমিল্লা ইপিজেড (বেপজা) আবাসিক এলাকা, সড়ক ভবন ও আশপাশের আবাসিক এলাকা, শাকতলা প্রধান সড়ক এবং সংলগ্ন গলিগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া, দারুল আরকাম মাদ্রাসা রোড, শ্রীমন্তপুর জামে মসজিদ ও ঈদগাহ রোড, পশ্চিমপাড়া, শ্রীপুর, বাংলালিংক পয়েন্ট এবং সুজুকি সিটি বাইক সেন্টার রোডসহ রেললাইন পর্যন্ত এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।
এ সময় জেলা জজের বাসভবন, এনএসআই অফিস, কর ভবন, রানীর বাজার মাদ্রাসা এবং ডা. শায়লা আলমের বাসার গলিসহ আশপাশের এলাকাতেও মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










